বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 14, 2026
ভোলাহাট
ভোলাহাট

ডেঙ্গুতে ভোলাহাটের যুবকের মৃত্যু

Published: September 14, 2026 at 12:56 PM
ডেঙ্গুতে ভোলাহাটের যুবকের মৃত্যু


ভোলাহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ভোর ৪টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হৃদয় ভোলাহাট উপজেলার পীরগাছি গ্রামের আনারুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন মাইক্রোবাসচালক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন হৃদয়। পরে তিনি বাড়িতে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত বলে জানা যায়। পরে তার অবস্থার অবনতি হয়ে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তির মাত্র একদিনের ব্যবধানে আজ ভোরে তার মৃত্যু হয়।