বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
October 15, 2026
ভোলাহাট
ভোলাহাট

ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে

Published: October 15, 2026 at 02:23 PM
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে

ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় পর্বে কৃতিত্বের সঙ্গে মেডেল অর্জন করেছেন ভোলাহাট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. ইফতেখারুল হক। এ সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন এ ক্ষুদে মেধাবী। ইফতেখারুল ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের সাংবাদিক মো. ইসমাইল হোসেনের ছেলে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসে (আইএমএল) অনুষ্ঠিত ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন ইফতেখারুল। এমএফএইচ সায়েন্স ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে বাছাই করা ৩০০-এর বেশি মেধাবী শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে মেডেল অর্জন করেন ইফতেখারুল।


জ্ঞান হওয়ার পর থেকেই গণিতের প্রতি আগ্রহ ইফতেখারুলের। জাতীয় পর্যায়ে তার এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আনন্দের বন্যা বইছে। জাতীয় পর্যায়ে মেডেল অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্বে নির্বাচিত হওয়ার খবরে ইফতেখারুলের পরিবারের সদস্যরা আনন্দের জোয়ারে ভাসছেন। পরিবারের পক্ষ থেকে এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


ইফতেখারুলের পরিবার আশা করছে, আন্তর্জাতিক পর্বেও সে তার মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে। তার এই সাফল্যে শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা স্থানীয় সাংবাদিকেরা অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।


জাতীয় পর্যায়ে মেডেল অর্জন ও আন্তর্জাতিক পর্বে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ভোলাহাটের এই ক্ষুদে শিক্ষার্থী এরই মধ্যে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। তার এ অর্জন আগামী দিনের পথচলায় আরো বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।