রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 28, 2026
ভোলাহাট
ভোলাহাট

এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১

Published: November 28, 2026 at 03:12 PM
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা এলাকা হতে ১৫৩ বোতল ফেয়ারডিল, ২৯ বোতল ভিনকফ ও ১ বোতল ফেনসিডিল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 


 শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে। 


ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুশা গ্রামে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেপ্তার এবং  তাদের শোবার ঘর থেকে ১৫৩ বোতল ফেয়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি, ১ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। 


ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় হস্তান্তর পূর্বক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।