বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটে ইতি টানবেন তিনি। অর্থাৎ হোম অব ক্রিকেটেই হবে মুশফিকের টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়। শনিবার ২৮ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পঞ্চম বোর্ড সভা শেষে এ ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তবে, নিজের অবসরের ঘোষণা মুশফিক নিজে দেননি। তার অনুরোধেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের এটি ছিল পঞ্চম সভা। আগের কয়েকটি সভার মতো এবার দীর্ঘ সময় ধরে চলেনি বৈঠক। সভা শেষে দীর্ঘ সংবাদ সম্মেলনের আয়োজনও ছিল না। তবে, দিনের সবচেয়ে বড় খবর হয়ে এসেছে মুশফিকের টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে তামিম জানান, বেশ কয়েক দিন আগেই নিজের সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছিলেন মুশফিক। এরপর নিয়মিত যোগাযোগও হয়েছে দুজনের মধ্যে। মুশফিককে নিজে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিসিবি সভাপতি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা না দিতেও অনুরোধ করেছিলেন তিনি। তামিম বলেন, “মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নিতে যাচ্ছে। বেশ কয়েক দিন আগে সে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজেই যেন বিষয়টি ঘোষণা করে। ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের একজন মহান ও অসাধারণ সেবক। আমি চেয়েছিলাম, সে যেন বিষয়টি যথাযথভাবে ঘোষণা করে। তবে, মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দিতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে তামিম বলেন, “সে আমাকে বিষয়টি ঘোষণা করতে বলেছে। তার অনুরোধেই জানাচ্ছি, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট। বিসিবির পক্ষ থেকে আমরা তাকে শুধু ধন্যবাদ জানাতে পারি এবং তার পাশে থাকতে পারি। বাংলাদেশ ক্রিকেটে তার যে অবদান, তাতে সে একজন অসাধারণ অ্যাম্বাসেডর। অনেক ক্রিকেটার ও শিশু-কিশোরের কাছে সে আদর্শ। মুশফিকের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বিসিবির। বোর্ড সভাপতি জানান, তার জন্য বড় পরিসরে একটি আয়োজন কিংবা উদযাপনের ব্যবস্থা করা হবে। এছাড়া, সময়ের সঙ্গে আরও কিছু উদ্যোগের কথাও সামনে আসবে। তামিম বলেন, বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় একটি আয়োজন বা উদযাপনের ব্যবস্থা করবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় থাকবে, আপনারা সেগুলো দেখতে ও জানতে পারবেন। মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের সিদ্ধান্তে নিজের আক্ষেপও লুকাননি বিসিবি সভাপতি। একইসঙ্গে শেষ টেস্টকে স্মরণীয় করে তুলতে গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। তামিম ইকবাল বলেন, “আমার খুব খারাপ লাগছে, দুঃখ হচ্ছে যে, ওর মতো একজন ক্যালিবারের ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলুন, আমরা এই টেস্ট ম্যাচটিকে একটি স্মরণীয় আয়োজনে পরিণত করি। বিসিবির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে সব সাংবাদিককে অনুরোধ করব, এখন থেকে প্রথম টেস্ট পর্যন্ত মুশফিকের সব মধুর স্মৃতি ফিরিয়ে আনুন। মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারে হতাশা, সমালোচনা কিংবা নানা প্রতিকূলতা থাকলেও সেসবের ঊর্ধ্বে উঠে তার অবদানকে উদযাপন করার আহ্বান জানান তামিম ইকবাল। তার মতে, বাংলাদেশ ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন ও অবদানই হওয়া উচিত বিদায়বেলার মূল আলোচনার বিষয়। বিসিবি সভাপতি আরও বলেন, “আমরা শুধু তার ভালো কাজগুলো, উপহার দেওয়া মধুর স্মৃতি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য তার বিশাল অবদান নিয়েই ভাবতে চাই। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম সবারই উচিত বিভিন্ন সময়ে মুশফিকুর রহিম বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যে স্মৃতিগুলো উপহার দিয়েছে, সেগুলো ফিরিয়ে আনা।
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
November 28, 2026
খেলাধুলা
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
Nov 28, 2026