দক্ষিণ
আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজ
দিয়ে খেলায় ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ রানা। দীর্ঘ চোটের ধকল কাটিয়ে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে দেশে ফিরেছিলেন বাংলাদেশের এই গতিতারকা। তবে
ফেরার অপেক্ষাটা আরো দীর্ঘ হলো। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাহিদ। ফলে দক্ষিণ আফ্রিকায় যাওয়া হচ্ছে না তার। ক্রিকেট
বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাহিদ রানাকে। ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি তার প্লাটিলেটের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।