চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২০ জন। তাদের মধ্যে ১৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ২ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন এবং অবস্থার অবনতি হওয়ায় নাচোল থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী ভর্তি রয়েছেন।
প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৬৫০ জন, শিবগঞ্জে ২৭৯ জন, গোমস্তাপুরে ২৯৪ জন, নাচোলে ১৪১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৯ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪৩ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৭৭৯ জন সাধারণ ডেঙ্গু রোগী।