চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা চৌমহনি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর জনসাধারণের মধ্যে এই প্রচারপত্র বিতরণ করা হয়।
এসময় মুসল্লিদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে কথা বলেন সংস্থাটির সদস্যরা। স্থানীয় জনসাধারণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
উল্লেখ্য, প্রতি শুক্রবার কোনো না কোনো জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের মধ্যে মাদকবিরোধী জনসচেতনতামূলক এই প্রচারপত্র বিতরণ করছে সংস্থাটি।