‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তিন দিনের কর্মসূচি। শনিবার সকালে জেলাশহরের স্বরূপনগরে সরকারি শিশু পরিবারের শিশুদের দুধ ও সিদ্ধ ডিম খাওয়ানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তারসহ অন্যরা।
এছাড়াও অন্যান্য কর্মসূচি পালন করা হয়। তিন দিনের কর্মসূচির মধ্যে ছিল— র্যালি, আলোচনা সভা, প্রাণিসম্পদসহ প্রাণিসংশ্লিষ্ট অন্যান্য উপকরণ প্রদর্শনী, গবাদিপশুকে টিকাদান, কৃমির ওষুধ বিতরণ ইত্যাদি।
এবারের প্রাণিসম্পদ সপ্তাহে নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধিতে টেকসই খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানিতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষে খামারি ও উদ্যোক্তার সংযোগ তৈরি, শিক্ষিত যুবসমাজ ও নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সফল খামারি ও উদ্যোক্তার অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদানকে অধিক গুরুত্ব দেওয়া হয়।
এইসব কর্মসূচি বাস্তবায়ন করে জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।