রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

Published: November 27, 2026 at 01:09 PM
অস্ট্রেলিয়াকে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ইংল্যান্ডের জয়টা প্রাপ্যই ছিল। কেননা ব্রিসবেনে প্রথম ইনিংস শেষেই ম্যাচের ফল অনেকটাই নির্ধারিত হয়েছিল।

ঘরের মাঠে সর্বনিম্ন ১০৮ রানে অস্ট্রেলিয়া অলআউট হওয়ায়। এত অল্প রানে ইংল্যান্ডকে যে আটকানো সম্ভব নয়, তা ম্যাচ শেষে স্পষ্টও হলো। অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েও গেল হ্যারি ব্রুকের দল।

৪৩ বলের জয়টা আরো আগেই পেতে পারত ইংল্যান্ড। ১০৯ রানের লক্ষ্য তাড়ায় কয়েকবার বৃষ্টি বাগড়া না দিলে। যদিও রান তাড়ার শুরুটা ভালো ছিল না তাদের। দলীয় ৪৯ রানে ৩ উইকেট হারানোয়।

তবে জর্ডান কক্সের অপরাজিত ৩৩ রানে সহজ জয়ই পেয়েছে তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন ওপেনার অ্যানুরিন ডোনাল্ড। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেটই নিয়েছেন রাইলি মেরেডিথ।

সহজ জয় পাওয়ার আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন জেমি এভারটন। একাই ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের ঘরের মাঠে সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ডে নাম তোলাতে বাধ্য করেন।

১০৮ এর আগে তাদের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ১১১ রানের। ১২ রান খরচ করে ক্যারিয়ারসেরা বোলিংয়ের জন্য পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ইংলিশ পেসার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন লিয়াম ডাওসন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন স্যাম হার্পার।