রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 08, 2026
বিনোদন
বিনোদন

প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

Published: November 08, 2026 at 12:08 PM
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছেন তারা। এবার প্রথমবারের মতো ছেলে বিহানের ছবি প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি। দীপাবলির উৎসবকে ঘিরে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে পরিবারের ছবি শেয়ার করেছেন তারা।

রোববার (৮ নভেম্বর) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি পারিবারিক ছবি প্রকাশ করে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানান ভিকি ও ক্যাটরিনা।

ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ শুভেচ্ছাবার্তার শেষে নিজেদের নামের পাশাপাশি ছেলে বিহানের নামও উল্লেখ করেন তারা।

প্রকাশিত ছবিতে ক্যাটরিনাকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। অন্যদিকে ভিকি কৌশলের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দাঁড়িয়ে ছিল তাদের ছেলে বিহান। ছবিতে শিশুটিকে হাসিমুখে হাত নাড়তে দেখা যায়।

দীর্ঘদিন ছেলের ছবি আড়ালে রাখার পর হঠাৎ করেই এমন পারিবারিক মুহূর্ত প্রকাশ করায় ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে জমকালো আয়োজনে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান বিহান। এরপর থেকে ছেলের ব্যক্তিগত জীবন ও ছবি প্রকাশের বিষয়ে বেশ সতর্ক ছিলেন এই দম্পতি। অবশেষে দীপাবলির আনন্দঘন মুহূর্তে প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ্যে আনলেন তারা।