রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 28, 2026
বিনোদন
বিনোদন

ওয়াকা ওয়াকা’ গানে মাতবে ঢাকা, আসছেন শাকিরা?

Published: November 28, 2026 at 10:01 AM
ওয়াকা ওয়াকা’ গানে মাতবে ঢাকা, আসছেন শাকিরা?

‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘হিপস ডোন্ট লাই’বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা কলম্বিয়ান পপ তারকা শাকিরা কি এবার মাতাবেন ঢাকার মঞ্চ? এমন সম্ভাবনাই তৈরি হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশের এক ঘোষণায়। ২০২৭ সালের এপ্রিলে বাংলাদেশে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই আয়োজন করার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। শুক্রবার ২৭ নভেম্বর রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান তিনি। ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই শাকিরাকে নিয়ে এমন ঘোষণায় সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় নাম শাকিরা। তার ‘ওয়াকা ওয়াকা’ গানটি ফুটবল বিশ্বকাপের মাধ্যমে পেয়েছে বিশ্বজোড়া পরিচিতি। অন্যদিকে ‘হিপস ডোন্ট লাই’ গানটিও দীর্ঘদিন ধরে শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে। ঢাকায় শাকিরার কনসার্ট বাস্তবায়িত হলে এটি হতে পারে দেশের সংগীতাঙ্গনের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন। তবে এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য কিংবা টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শাকিরার পক্ষ থেকেও এখন পর্যন্ত বাংলাদেশ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাই আপাতত ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে আয়োজকদের পরবর্তী ঘোষণার জন্য। তাহলে কি সত্যিই ঢাকার মঞ্চে দেখা যাবে বিশ্বখ্যাত এই পপ তারকাকে? উত্তর মিলবে আগামী দিনের আনুষ্ঠানিক ঘোষণায়।