রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 28, 2026
বিনোদন
বিনোদন

‘ড্যাডি কুল’ গানে শাহরুখ-কারিনার রসায়ন, কী বললেন আলিয়া-কারিশমারা

Published: November 28, 2026 at 10:26 AM
‘ড্যাডি কুল’ গানে শাহরুখ-কারিনার রসায়ন, কী বললেন আলিয়া-কারিশমারা

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। গানে শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে কারিনা কাপুরকে। দুজনের নাচ ও পর্দার রসায়নে মুগ্ধ হয়েছেন বলিউডের অনেক তারকাও। গানটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসা জানিয়েছেন করণ জোহর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর, কারিশমা কাপুরসহ অনেকে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে করন জোহর লিখেছেন, ‘বিপজ্জনক! ব্লকবাস্টার! ভাইকে দারুণ আকর্ষণীয় লাগছে। বেবো একজন রানি। দুজনের রসায়ন দুর্দান্ত। আলিয়া ভাট লিখেছেন, ‘উফফফ!’ ভূমি পেড়নেকর মন্তব্য করেছেন, ‘ও মাই গড!’ কারিশমা কাপুর লিখেছেন, ‘ভালোবাসা।’ সোনম কাপুর মন্তব্যের ঘরে আগুনের ইমোজি দিয়েছেন। এ ছাড়া মাহিপ কাপুর লিখেছেন, ‘অবিশ্বাস্য!’ আর শানায়া কাপুরের মন্তব্য, ‘অবাস্তব! গানের ভিডিও শুরু হয় ডিস্কো পরিবেশে শাহরুখের প্রবেশের মধ্য দিয়ে। এরপর কারিনাকে সঙ্গে নিয়ে নাচের মঞ্চে ওঠেন তিনি। প্রাণবন্ত সুরের সঙ্গে দুজনের নাচ ও আনন্দের মুহূর্তগুলো উঠে এসেছে ভিডিওতে। শাহরুখকে দেখা গেছে মরিচ রঙের চুল ও সুঠাম শরীরের পরিপাটি সাজে। অন্যদিকে লাল রঙের জমকালো পোশাকে নজর কেড়েছেন কারিনা। ১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর বলিউড সংস্করণ এটি। নতুন সংস্করণটির সুর করেছেন শচীন-জিগর। কুমারের লেখা হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। শাহরুখ ও কারিনার নাচের দৃশ্য পরিচালনা করেছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। ইনস্টাগ্রামে গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও ফিরলাম গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো কুল!’ একই পোস্টে তিনি জানিয়েছেন, ‘কিং’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ ও কারিনা ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সূত্র: এনডিটিভ