রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 28, 2026
বিনোদন
বিনোদন

মিস ইউনিভার্সের দুই পর্বে সেরা মাহি

Published: November 28, 2026 at 09:26 AM
মিস ইউনিভার্সের দুই পর্বে সেরা মাহি

যদিও বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের সামিরা খান মাহির; তবে প্রতিযোগিতার ৭৫তম আসরে দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। সুইমস্যুট ও ইভনিং গাউন, এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন মাহি। প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে শুরু থেকেই নিজের ব্যতিক্রমী উপস্থাপনার কারণে আলোচনায় ছিলেন মাহি। অন্য প্রতিযোগীদের মতো বিকিনি না বেছে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে হাজির হয়েছিলেন তিনি। এর সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়। তার এই ভিন্নধর্মী সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়ায়। এবার সেই পর্বে দর্শকদের ভোটেও সাফল্য পেলেন তিনি। শুক্রবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের কথা জানান মাহি। সেখানে তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউনদুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের প্রতিটি মানুষের বলে উল্লেখ করেন তিনি। আরেক পোস্টে মাহি জানান, মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞ। পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও জানান তিনি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে মাহি লেখেন, এই ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মূল প্রতিযোগিতায় মুকুটের লড়াই থেকে ছিটকে গেলেও দর্শকদের ভোটে পাওয়া এই স্বীকৃতি মাহির যাত্রায় যোগ করেছে নতুন অর্জন। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।