‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের উদ্যোগে সমবায় মেলা, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অতিথিরা সমবায় মেলার স্টল পরিদর্শন করেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।
সূচনা বক্তব্যে জেলার সমবায় কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান। তিনি জানান, জেলায় বর্তমানে ১ হাজার ১২টি সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে। এসব সমিতির মধ্যে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এবারও জাতীয় পুরস্কার পাচ্ছে। ঢাকায় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পুরস্কার প্রদান করবেন বলে তিনি জানান।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় ১১টি সমবায় সমিতি তাদের স্টল দিয়েছে।
শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ সাব্বির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দ্যুৎ তোয়াব।
নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে রোববার এসব কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান আকন্দ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জামায়াতের নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ও পৌর জামায়াতের সহ-সেক্রেটারি ইসমাইল হোসেনসহ অন্য অতিথিরা।
সূচনা বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক। সভা শেষে সমবায়ে বিশেষ অবদান রাখার জন্য সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের নেতৃত্বে র্যালিটি বের হয়। পরে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহিনুর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. বশির ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মনোয়ার হোসেনসহ অন্যরা।
পরে একজন সমবায়ী, একটি সমবায় সমিতি ও একটি মডেল সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।
গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
সভায় বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, আম আড়তদার সমিতির সভাপতি নাসির উদ্দীন ও স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক নাসিরসহ অনেকে।