রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 08, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

Published: November 08, 2026 at 01:44 PM
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘সমবায়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

সভায় বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, আম আড়তদার সমিতির সভাপতি নাসির উদ্দীন এবং স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক নাসিরসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য অর্জনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।