বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে অটোরিক্সার ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন অতিরিক্ত চাঁদা আদায়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ বাস মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন বাংলাদেশের ওপর আজ শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল তিন দিনও লাগেনি, ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক দুই কারবারি চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প
Printed on: November 25, 2026
November 25, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে অটোরিক্সার ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত

Published: November 25, 2026 at 02:46 PM
গোমস্তাপুরে অটোরিক্সার ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত


গোমস্তাপুর উপজেলায় অটোরিক্সার ধাক্কায় শ্রীমতি শুকরানু নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত নারী চৌডালা ইউনিয়নের ডারাবাদ গ্রামের সুরেন হালদারের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বিকেলে চৌডালা ইউনিয়নে কানসাটগামী সড়কের রানাবাজার এলাকায় সড়কের একপাশ দিয়ে হেঁটে যাবার সময় পেছন থেকে একটি অটোরিক্সার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে আহত হন শুকরানু। তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অটোরিক্সা ও চালককে আটক করেছে।  অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।