গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও শহরের সৌন্দর্যবর্ধনে দুটি দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার খোয়াড় মোড়ে ‘আম গোলচত্বর’ এবং কলোনী মোড়ে ‘মৎস্য গোলচত্বর’ নির্মাণ করা হবে। আজ গোলচত্বর দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য দেশজুড়ে পরিচিত। পাশাপাশি এ অঞ্চলের মৎস্যসম্পদও স্থানীয় অর্থনীতি ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জেলার ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরতেই গোলচত্বর দুটির এমন নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিতভাবে গোলচত্বর দুটি নির্মিত হলে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং যানজট কমাতে সহায়ক হবে। পাশাপাশি দৃষ্টিনন্দন স্থাপনা দুটি রহনপুর পৌরসভার সৌন্দর্যবর্ধনের পাশাপাশি শহরের স্বতন্ত্র পরিচিতি তুলে ধরবে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রহনপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটা কমবে এবং শহরে আধুনিক ও নান্দনিক নগর পরিবেশ গড়ে উঠবে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭১ জন
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে আছে যন্ত্রপাতি, নেই চিকিৎসক
রহনপুরে আম ও মৎস্য নামে দুটি দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জে ১৬ বোতল এস্কাফ সিরাপসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগামগামী নৈশকোচে ফলের কার্টূন থেকে অস্ত্র উদ্ধার
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা!
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো
Printed on: November 17, 2026
November 17, 2026
গোমস্তাপুর
রহনপুরে আম ও মৎস্য নামে দুটি দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭১ জন
Nov 17, 2026
চাঁপাইনবাবগঞ্জে ১৬ বোতল এস্কাফ সিরাপসহ আটক ১
Nov 17, 2026