সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৬ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ আব্দুর রশিদ নামে একব্যক্তিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আজ ভোরে সদর মডেল থানাধীন রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এসময় ধুমিহায়াতপুর গ্রামের রমজান আলীর বসতবাড়ির পেছনের লিচুবাগানে অভিযান পরিচালনা করে আব্দুর রশিদের কাছ থেকে ১৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ ধুমিহায়াতপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭১ জন
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে আছে যন্ত্রপাতি, নেই চিকিৎসক
রহনপুরে আম ও মৎস্য নামে দুটি দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জে ১৬ বোতল এস্কাফ সিরাপসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগামগামী নৈশকোচে ফলের কার্টূন থেকে অস্ত্র উদ্ধার
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা!
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো
Printed on: November 17, 2026
November 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ১৬ বোতল এস্কাফ সিরাপসহ আটক ১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৭১ জন
Nov 17, 2026