মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগামগামী নৈশকোচে ফলের কার্টূন থেকে অস্ত্র উদ্ধার

Published: November 17, 2026 at 12:22 PM
চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগামগামী নৈশকোচে ফলের কার্টূন থেকে অস্ত্র উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগামগামী একটি নৈশকোচ তল্লাশী  করে ২টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে স্পেশাল রেসনপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কোচযাত্রীদের বরাত দিয়ে এসআরবি আরও জানায়, গতকাল রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় সিটিহাট বাইপাসে অভিযানকালে সন্দেহভাজন এক যাত্রী কোচটি চেকপোষ্টে পৌঁছানোর পূর্বেই কোচ ছেড়ে কৌশলে পালিয়ে যায়। কোচের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে কোচে উঠেছিল। তবে তাৎক্ষনিক ওই যাত্রীর কোন নাম-ঠিকানা বা পরিচয় জানা যায় নি বলেও জানায় এসআরবি। আজ বিকালে এসআরবি-৫ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়।