বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে অটোরিক্সার ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন অতিরিক্ত চাঁদা আদায়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ বাস মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন বাংলাদেশের ওপর আজ শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল তিন দিনও লাগেনি, ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক দুই কারবারি চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প
Printed on: November 25, 2026
November 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

অতিরিক্ত চাঁদা আদায়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ বাস

Published: November 25, 2026 at 02:17 PM
অতিরিক্ত চাঁদা আদায়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ বাস


স্থানীয় সড়ক পরিবহন মালিক গ্রুপের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার রুটে চলছে না ৫টি ‘যাত্রীবাহী’ ভিআইপি বাস। বুধবার সকাল সাড়ে ৮টার পর জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার এই বাসগুলো ছেড়ে যায়নি। তবে অধিকাংশ গাড়ি চলাচল করছে বলে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 


পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ভিআইপি গাড়ি হিসেবে পরিচিত দেশ ট্রাভেলস, হানিফ পরিবহন, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, শ্যামলী পরিবহনসহ ৫টি বাস চলাচল বন্ধ রয়েছে। 


দেশ ট্রাভেলসের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টার ম্যানেজার শরিফুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবহন মালিক গ্রুপের নামে আগে বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা নেয়া হতো। কিন্তু হঠাৎ করেই সেই চাঁদার পরিমাণ ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। দূরপাল্লার বাসমালিকরা অতিরিক্ত এই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন দূরপাল্লার রুটে তাদের বাস চলাচল বন্ধ রয়েছে। 


চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি দানিউল হক বলেন, রাজশাহী ও নাটোর মালিক সমিতি ১৩০ টাকা করে চাঁদা আদায় করেন। আমরা শুধুমাত্র তাদের রাস্তা ব্যবহার করার কারণে এই পরিমাণ টাকা চাঁদা দিতে হয়। চাঁপাইনবাবগঞ্জের জন্যও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ১৩০ টাকা চাঁদা নির্ধারণ করেছে। তিনি বলেন, অধিকাংশ বাস মালিক এই সিদ্ধান্ত মেনে দূরপাল্লার বাস চালু রেখেছেন। 


এদিকে হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই কাউন্টারে এসে গন্তব্যে যেতে না পেরে বাসায় ফিরে যাচ্ছেন।