বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 25, 2026
November 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১

Published: November 24, 2026 at 01:51 PM
ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসির জেলা কার্যালয়ের সদস্য অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা জব্দ করেছেন। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে পরিমাপক ডিজিটাল নিক্তিও জব্দ করা হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর চন্ডিতলা মহল্লায় এই অভিযান চালানো হয়। জেলা ডিএনসির উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসি’র একটি দল হুজরাপুর চন্ডিতলায় অভিযান চালায়। অভিযানে ২ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের একটি ডিজিটাল নিক্তিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।