ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫২ বলেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন তিনি। এর আগে একই ম্যাচে মাত্র ২৮ বলে সেঞ্চুরি তুলে লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন সূর্যবংশী। এবার সেই ইনিংসকে আরও বড় করে নিয়ে গেছেন দ্বিশতকে। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। এবার এক বল কম খেলে সেই রেকর্ড নিজের করে নিলেন সূর্যবংশী। রেকর্ড গড়ার পথে মাত্র ২৮ বলে চারটি চার ও ১৪টি ছক্কা হাঁকান ভারতের এই বাঁহাতি ব্যাটার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত 'এ' দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে ভারত 'এ'। সূর্যবংশী অপরাজিত রয়েছেন ৩৬ বলে ১৩৫ রানে। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার ও ১৮টি ছক্কা।
এদিন আরেকটি রেকর্ডের কাছাকাছিও পৌঁছে গেছেন এই তরুণ। লিস্ট 'এ' ক্রিকেটে এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। এই সংস্করণে এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডি'আর্সি শর্টের দখলে। অন্যদিকে, ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল রোহিত শর্মার। তাঁর ব্যাট থেকে এসেছিল ১৬টি ছক্কা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছেন সূর্যবংশী।