এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৪ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৪৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগের ৮৫ জন, সিলেট বিভাগে ৫ জন এবং রংপুর বিভাগের ৫৮ জন রোগী রয়েছেন।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই ট্রাকসহ চালক আটক
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও ডেঙ্গু সচেতনতায় প্রচারাভিযান অনুষ্ঠিত
মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
ছক্কার তাণ্ডবে রেকর্ডবুক তছনছ, ৫২ বলেই সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি
ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১১৪৫
বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৯ জনের, নতুন আক্রান্ত ১৩৫১
২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
Nov 24, 2026
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১
Nov 24, 2026
মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
Nov 24, 2026