চাঁপাইনবাবগঞ্জ শহরে সড়ক পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শহরের ৪ নং ওয়ার্ডের চৌহদ্দীটোলা মহল্লার তৈমুর রহমানের ছেলে নজরুল ইসলাম। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে হরিপুর ভাঙ্গা ব্রীজ এলাকায় রাজশাহী মহাসড়ক পার হবার সময় অজ্ঞাত যানবাহনের চাপায় আহত হন নজরুল। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) এমএম শাকিল হাসান জানান, মৃত নজরুল ইসলাম কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি বাড়িতেই থাকতেন। আজ সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে দূর্ঘটনার শিকার হন। স্থানীয়রা কেউ কেউ দুরপাল্লার কোচ চাপায় নজরুল নিহত হন বলে ধারণা করলেও পুলিশ এই বিষয়ে নিশ্চিত হতে পারেননি। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরবিারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই ট্রাকসহ চালক আটক
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও ডেঙ্গু সচেতনতায় প্রচারাভিযান অনুষ্ঠিত
মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
ছক্কার তাণ্ডবে রেকর্ডবুক তছনছ, ৫২ বলেই সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি
ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১১৪৫
বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৯ জনের, নতুন আক্রান্ত ১৩৫১
২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি
Printed on: November 24, 2026
November 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
Nov 24, 2026
মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
Nov 24, 2026