মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই ট্রাকসহ চালক আটক চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও ডেঙ্গু সচেতনতায় প্রচারাভিযান অনুষ্ঠিত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ছক্কার তাণ্ডবে রেকর্ডবুক তছনছ, ৫২ বলেই সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১১৪৫ বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৯ জনের, নতুন আক্রান্ত ১৩৫১ ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি
Printed on: November 24, 2026
November 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও ডেঙ্গু সচেতনতায় প্রচারাভিযান অনুষ্ঠিত

Published: November 24, 2026 at 12:04 PM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও ডেঙ্গু সচেতনতায় প্রচারাভিযান অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঝিলিম ইউনিয়নের আমনুরার শিমুলতলায় সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, ১১ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোর, যুবসমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রওশন আরা, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোসা. তাজরিন খাতুন, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর মোসা. সালমা সুলতানা এবং টিবি প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মো. মওদুদ আহমেদ।


অন্যদিকে, ঝিলিম ইউনিয়নের আমনুরার শিমুলতলায় একই প্রচারাভিযানের অংশ হিসেবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর তাসলিমা বেগম। তিনি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসেবার বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।প্রচারাভিযানে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশুদের অধিকার ও সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে বিস্তারিত সচেতনতামূলক আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি শিশুর শৈশব, শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে অল্প বয়সে বিয়ের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।


শিশু সুরক্ষার বিষয়ে বক্তারা বলেন, প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ, মতামত প্রকাশ এবং সহিংসতামুক্ত পরিবেশে বসবাসের অধিকার রয়েছে। শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, অবহেলা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।


মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক আলোচনায় গর্ভকালীন ও প্রসব-পরবর্তী মায়ের যত্ন, শিশুর সঠিক পুষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় টিকাদান এবং পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। প্রচারাভিযানে সচেতনতামূলক বই ও প্রচারপত্রের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, শিশুদের সুরক্ষা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং নিরাপদ জীবনযাপনের বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিশুদের জন্য বাল্যবিবাহ, নির্যাতন ও সহিংসতামুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। শিশুদের অধিকার রক্ষা এবং সুস্থ-সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।