বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 12, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Published: September 12, 2026 at 01:08 PM
ভোলাহাটে সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের আয়োজনে সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মুরীভূজা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পাঠাগারের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ইসলাম। স্বাগত বক্তব্য দেন, পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজগার আলী, মুশরীভূজা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অবসর শিক্ষক শাহাজাহান আলী,  অভিভাবক হামিদুর রহমান, কৃতি শিক্ষার্থীসহ অন্যরা। এসময় ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বই প্রদান করা হয়। এদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন, ৮ ম শ্রেনীতে বৃত্তি প্রাপ্ত ১২ জন ও ৫ম শ্রেনীতে ৯ জন। উল্লেখ্য উপজেলার দলদলী ইউনিয়নের সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের আয়োজনে প্রতি বছর দলদলী ইউনিয়নের সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি।