বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 08, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

Published: September 08, 2026 at 12:14 PM
ভোলাহাটে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

 

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উৎসবমুখর পরিবেশে ‘কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক থেকে দূরে থাকি, খেলাধুলার সাথে থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বেলা ১১ টার দিকে বাচ্চামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আয়োজন করে ভোলাহাট থানা পুলিশ। চূড়ান্ত খেলায় মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় প্রথম পর্বে মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয় বনাম পাঁচটিকরি আলিম মাদ্রাসা ও ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট বনাম বাচ্চামারী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রথম পর্বের খেলায় মঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট বিজয়ী হয়। ২য় পর্বের চূড়ান্ত খেলায় বিজয়ী দল অংশগ্রহণ করলে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট চ্যাম্পিয়ন অর্জন করে। খেলায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক খেলায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাঁচটিকরি আলিম মাদ্রাসার অধ্যক্ষ অধ্যক্ষ  এমদাদুল হক, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুর রশিদ, মাও আব্দুর রহিম, পাঁচটিকরি আলিম মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, এস আই কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, সম্প্রীতি ও পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য অনুষ্ঠিত ২০ মিনিট ২০ মিনিট করে খেলা পরিচালনা করেন, শিক্ষক মিজানুর রহমান, সহকারী পরিচালক হাতেম তাই, সেলিম রেজা, সাইদুর রহমান,মুনিরুল ইসলাম,মুক্তারল ইসলাম। বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করে।