দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘হানওয়া অ্যারোস্পেস’র একটি কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ বেলা ১১টার দিকে রাজধানী সিউল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেজিয়ন শহরের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ। প্রতিষ্ঠানটি অস্ত্র, কামান ব্যবস্থা ও মহাকাশ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উৎপাদন করে। দেজিয়নের কারখানাটিতে উন্নত অস্ত্র প্রযুক্তি এবং মহাকাশ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। হানওয়া অ্যারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সন জায়ে-ইল জানান, রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত একটি যন্ত্র পরিষ্কারের সময় বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রে রয়ে যাওয়া বিস্ফোরক পদার্থ পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা ও আরও জোরদার করা হবে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত, মহিষ নিহত
বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক
৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে
স্ত্রীর ভয় উপেক্ষা করে ‘সিরিয়াল কিসার’ হয়েছিলেন ইমরান হাশমি
ভেজানো কিশমিশেই মিলতে পারে হজমের স্বস্তি
সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য
শোকের আবহে অজিতের পাশে বিজয়-তৃষা
আলিয়ার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, ববি বললেন ‘নেটমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা’
ভালোবাসার মানুষকে বিয়ে করলেন পপতারকা দুয়া লিপা
Printed on: June 01, 2026
June 01, 2026
আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Jun 01, 2026
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত, মহিষ নিহত
Jun 01, 2026
৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে
Jun 01, 2026