সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার দায়ে ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে জাতিসংঘ। এর প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ মে) জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, “এই মহাসচিবের সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ। সাধারণ নিয়ম অনুযায়ী, সংঘাতকালীন যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটি চূড়ান্ত প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে পাঠানো হয়। এর আগে গত বছরের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ সতর্ক করেছিল যে, ইসরায়েলকেও এই তালিকায় রাখা হতে পারে। জাতিসংঘের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানন বলেন, “যুদ্ধাস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগ ও কালো তালিকাভুক্ত করার এই সিদ্ধান্ত অত্যন্ত জঘন্য। জাতিসংঘ মহাসচিব ও তার দল ইসরায়েলের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা ছড়াচ্ছেন। হামাস সন্ত্রাসীদের সঙ্গে আমাদের একই তালিকায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” জাতিসংঘে ইসরায়েলি মিশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তোনিও গুতেরেস যতদিন জাতিসংঘের শীর্ষ পদে থাকবেন, ততদিন তার কার্যালয়ের সঙ্গে ইসরায়েল কোনো ধরনের যোগাযোগ রাখবে না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেণ মারমরস্টেইনও জাতিসংঘের এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন।
শিরোনাম
ইউরোপিয়ান লিগের দাপটে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
ক্যাপিটালে আজ দেখা যাবে ‘অচেনা আমি’
ঈদের আনন্দে এখন আবেগ খুঁজে পান না জয়া!
ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে
ঈদের দ্বিতীয় দিনে হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যুর খবর
আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু : বিচার ও ক্ষতিপূরণে আইনি নোটিশ
ক্রিকেট উন্মাদনায় মুখরিত হতে যাচ্ছে নারায়ণপুর
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৮ শিশু হাসপাতালে ভর্তি
Printed on: May 29, 2026
May 29, 2026
আন্তর্জাতিক
ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
সর্বশেষ খবর
ইউরোপিয়ান লিগের দাপটে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
May 29, 2026
ক্যাপিটালে আজ দেখা যাবে ‘অচেনা আমি’
May 29, 2026
ঈদের আনন্দে এখন আবেগ খুঁজে পান না জয়া!
May 29, 2026
ঈদের দ্বিতীয় দিনে হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যুর খবর
May 29, 2026