স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তা স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ‘আব্রাহাম চুক্তি’-তে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ্যেই নাকচ করেছে পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রিয়াদ তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেই অবিচল রয়েছে। রিয়াদের নীতি অনুযায়ী, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ‘স্পষ্ট এবং সুনির্দিষ্ট পথ’ তৈরি না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক করবে না সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওয়াশিংটনকে স্পষ্ট করে বলে দিয়েছে- একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্থাপন করবে না। ওদিকে, পাকিস্তানও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে না যাওয়ার বিষয়ে তার দেশের দীর্ঘদিনের অবস্থানের কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ দলে দলে যোগ দিতে কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশকে অনুরোধ করার পর- দুই দেশের এই প্রতিক্রিয়া এল। সৌদি আরব প্রথমে ট্রাম্পের এ অনুরোধ প্রত্যাখান করার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের গণমাধ্যম সামা টিভিতে এক সাক্ষাৎকারে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে, আমাদের দেশের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে আমাদের যোগ দেওয়া উচিত। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ বলেন, যাদের কথার ওপর একটি দিনের জন্যও আস্থা রাখা যায় না তাদের সঙ্গে আপনারা কিভাবে চলতে পারবেন? পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট যে, এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ইসলামাবাদ এখন পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেয়নি। সেকারণে পাকিস্তানি নাগরিকরা দেশের পাসপোর্ট ব্যবহার করে ইসরাইলে ভ্রমণ করতে পারেন না। পাকিস্তানের এই পাসপোর্ট নীতির কথা আসিফ উল্লেখ করে বলেন, আমরাই একমাত্র দেশ যাদের পাসপোর্টে এমনকি ইসরাইলের নাম পর্যন্ত নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন নতুন করে আব্রাহাম অ্যাকর্ডসে আরও দেশকে সামিল হওয়ার জন্য চাপ সৃষ্টি করলেও, ফিলিস্তিনকে উপেক্ষা করে সৌদি আরব ও পাকিস্তানের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলোর কাছ থেকে ইসরাইলের স্বীকৃতি আদায় করা ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আব্রাহাম অ্যাকর্ডস হল- ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একগুচ্ছ চুক্তি। আরব আমিরাত ও বাহরাইন এরই মধ্যে এই চুক্তির মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে ঢোকার পর ২০২০ সালে তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে এ চুক্তি সই করাতে সক্ষম হন। পরে মরক্কো ও সুদান একই পথ অনুসরণ করে। গত বছর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্প আশা প্রকাশ করে বলেছিলেন ‘সৌদি আরবও একদিন এই চুক্তিতে যোগ দেবে’ । তবে এখন পর্যন্ত রিয়াদ তদের অবস্থানে অটল রয়েছে বলেই জানান দিল।
শিরোনাম
গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার ১৩ আসামি আটক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
যে ৭ পানীয়তে কমবে বুকজ্বালা গ্যাসের সমস্যা
বাংলা চলচ্চিত্রের গানে ফুটবলের কালজয়ী উন্মাদনা
ইংল্যান্ড ম্যাচের আগে মেক্সিকো সিটিতে প্রকাশ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি
গোমস্তাপুরে নেশাকারক সিরাপ সহ ট্রলি আটক
গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে আম ব্যবসায়ী নিহত
জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
Printed on: July 06, 2026
May 27, 2026
আন্তর্জাতিক
ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
সর্বশেষ খবর
গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার ১৩ আসামি আটক
Jul 05, 2026
যে ৭ পানীয়তে কমবে বুকজ্বালা গ্যাসের সমস্যা
Jul 05, 2026
বাংলা চলচ্চিত্রের গানে ফুটবলের কালজয়ী উন্মাদনা
Jul 05, 2026