রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা

Published: November 15, 2026 at 12:30 PM
ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা

ছোটখাটো বিষয় নিয়ে দাম্পত্যে ঝগড়া খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু কখনও কখনও ছোটখাটো ঝগড়া মূল কারণটিকে ছাড়িয়ে অনেক বড় আকার ধারণ করে। সামান্য মতপার্থক্য হঠাৎ করেই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের আলোচনায় রূপ নিতে পারে। ছোট একটা মন্তব্য হয়তো পাঁচ বছর আগে ঘটে যাওয়া কোনো অপ্রীতিকর ঘটনার স্মৃতি উসকে দিতে পারে। তখন দেখা যায়, দুজনেই কথা বলছে কিন্তু কেউ কারো কথা শুনছে না। এই পরিস্থিতিতে কেউ হয়তো এমন কিছু বলে ফেলে, যা পরে সে নিজেই ফিরিয়ে নিতে চায়।দম্পতিরা একে অপরের দুর্বল জায়গাগুলো খুব ভালোভাবেই জানেন। তারা জানেন কার মনে কী ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে, কোন বিষয়গুলো স্পর্শকাতর এবং কোন ভুলগুলো এখনো তাকে কষ্ট দেয়। েউত্তেজনার মুহূর্তে এই বিষয়গুলোই যেন একে অপরের বিরুদ্ধে অস্ত্র হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। মনে রাখবেন, ঝগড়ার সময়ও এমন কথা বলা ঠিক নয় যা অন্যকে কষ্ট দেয়। যেমন-


তুমি যদি কখনোই আমার জীবনে না আসতে

গভীরভাবে আঘাত পেলে হয়তো এমন কথা মুখ ফসকে বেরিয়ে আসতে পারে, কিন্তু এটি পুরো ঝগড়ার মোড়ই ঘুরিয়ে দেয়। কী ঘটেছে তা নিয়ে আলোচনার পরিবর্তে, অপর পক্ষ তখন সম্পর্কটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে। এমনকি পরে ক্ষমা চেয়ে নিলেও, সঙ্গীর জীবনে আপনি অবাঞ্ছিত এটা মনে হতে পারে। আপনি যদি আসলে বোঝাতে চান যে, তুমি যা করেছ তাতে আমি কষ্ট পেয়েছি- তবে সেটিই বলুন। ব্যক্তির অস্তিত্ব বা জীবনে তার অবস্থানকে আক্রমণ না করে, বরং তার নির্দিষ্ট কাজটি নিয়ে কথা বলুন।


তুমি সবসময় এমনটাই করো

‘সবসময়’শব্দটি একটি ছোট মতপার্থক্যকে পুরো ব্যক্তির চরিত্র নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মতো করে তোলে। হয়তো সঙ্গী আজ এমন কিছু করেছে যা আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু অতীতের সব ভুলকে বর্তমান আলোচনার মধ্যে টেনে আনলে, সামনে থাকা সমস্যাটির সমাধান করা আরও কঠিন হয়ে পড়ে। নির্দিষ্ট পরিস্থিতিটির মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। 


 পরিবারের সবাই তোমার ওপর বিরক্ত

এই কথাটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে, কারণ এটি তর্কের মধ্যে এমন এক অদৃশ্য পক্ষকে টেনে আনে যারা আসলে সেখানে উপস্থিত নেই। হয়তো আপনি নিজে কোনো একজনের ওপর ক্ষুব্ধ, কিন্তু সবার নাম জড়িয়ে যখন বলেন যে সবাই একই রকম মনে করে, তখন সঙ্গী নিজেকে অপমানিত মনে করেন। আপনার নিজের অনুভূতির কথা বলতে চাইলে, তা নিজের পক্ষ থেকেই বলুন। সবার মতামত নিজের মতো করে চাপিয়ে না দিয়ে বরং বলুন, যা ঘটেছে তাতে আমি কষ্ট পেয়েছি।


তোমার সাথে কখনোই কথা বলব না

কখনও কখনও পরিস্থিতি সামলাতে কিছুটা দূরত্ব বা সময়ের প্রয়োজন হতে পারে। একে অপরের ওপর চিৎকার-চেঁচামেচি চালিয়ে যাওয়ার চেয়ে বরং তর্ক থেকে সাময়িকভাবে সরে আসা অনেক ক্ষেত্রে ভালো। তবে, সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়াটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ এমনটা না বলে বরং বলুন, আলোচনা চালিয়ে যাওয়ার আগে আপনার কিছুটা সময় প্রয়োজন। সহজভাবে বলতে পারেন, আমার এখন খুবই মেজাজ খারাপ, তাই এই বিষয়ে ঠিকমতো কথা বলতে পারছি না। পরে কথা বলবো।  এতে সাময়িক রাগ স্থায়ী কোনো হুমকির রূপ নেয় না, বরং আলোচনার জন্য প্রয়োজনীয় কিছুটা দূরত্ব তৈরি হয়। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া