চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মাসুদ রানা নামে ওই বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীকে ৮ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মইনুল হাসান ইউসুফ রনি একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মাসুদ রানা শিবগঞ্জ দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দীন শাহ এর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্টপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) রবিউল হক দোলন বলেন, ২০২৪ সালের ৪ জানুয়ারী বিদ্যালয় চলাকালে সকাল ১১টার দিকে ওই শিশুটিকে ফুসলিয়ে বিদ্যালয় ভবনের তিনতলার ছাদে নিয়ে যায় মাসুদ রানা। সেকানে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করলে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মাসুদ রানা শিশুটিকে ভয় দেখিয়ে পালিয়ে যায়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে শিশুর মা এ ঘটনায় ২০২৪ সালের ২৪ জুলাই শিবগঞ্জ থানায় মাসুদ রানাকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২৪ সালের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) সোহেল রানা একমাত্র মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজ ট্রাইবুনাল মাসুদ রানাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা
বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা
রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২
এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা
Nov 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন
Nov 15, 2026
ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা
Nov 15, 2026