রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার

Published: November 15, 2026 at 12:18 PM
রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়ায় পূর্বশত্রুতার জেরে একটি খাবারের দোকানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন কমিশনার গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জিয়ারুল (৩৮), মো. আল আমিন (৩৮), শিমুল (২৮), জিসান (২১) ও মো. মিঠুন (৫৩)। তাদের সবার বাড়ি বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে এলাকায়।

এসআরবি সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধারে শ্মশানের দেয়ালসংলগ্ন মোসা. মিলির খাবারের দোকানে পূর্বশত্রুতার জেরে দলবদ্ধ হয়ে হামলা চালানো হয়। এ সময় সশস্ত্র দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দোকানটির ক্ষতিসাধন করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোসা. মিলি বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি বোয়ালিয়া থানার ২২ নম্বর, তারিখ ১৪ নভেম্বর ২০২৬; পেনাল কোডের ১৪৩/১৪৬/৪৩৬/৪২৭ ধারায় রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার চার এজাহারনামীয় আসামি ও তদন্তে প্রাপ্ত একজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।