শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 30, 2026
October 30, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

Published: October 30, 2026 at 12:19 PM
রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার


রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি। এসআরবি সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেডের সামনে অভিযান চালানো হয়। এ সময় মাদক সংগ্রহের জন্য সেখানে অবস্থান করা শিবগঞ্জ উপজেলার রসুনচক এলাকার বাসিন্দা প্রিভেল ইসলামকে হাতেনাতে আটক ও তার কাছ থেকে ২৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানায় এসআরবি।