স্পেশাল
রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি সদর উপজেলার শাজাহনপুর ইউনিয়নের হাজিপাড়া গ্রামের কবরস্থানে অভিযান চালিয়ে ১ কোটি ৩
লক্ষ ৩০ হাজার টাকা
মূল্যের ১ কেজি ৩৩
গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে। আজ দুপুরে এসআরবি-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ
ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের গতকাল গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযানকালে কবরস্থানের ভেতর পড়ে থাকা একটি কালো রং এর কাপড়ের
ব্যাগে হেরোইনগুলো পাওয়া যায়। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীন আকন্দ বলেন, আজ ওই
হেরোইন উদ্ধারের ব্যাপারে
সদর থানায় একটি জিডি করেছে এসআরবি।