বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 29, 2026
October 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Published: October 29, 2026 at 12:49 PM
চাঁপাইনবাবগঞ্জে ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি  সদর উপজেলার ধুমিহায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে এলাম উদ্দিন। আজ সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গত ২৭ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে ধুমিহায়াতপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নাসির উদ্দিনের বসতবাড়ির সামনে সরকারি পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬’শ পিস ইয়াবা সহ এলাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।