বৃষ্টি আর আলোকস্বল্পতায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই নিজেদের আসল অস্ত্র যেন বের করে আনল বাংলাদেশ। টাইগারদের স্পিন বিষে সাজঘরে যাওয়া-আসার মিছিল শুরু করেছেন ক্যারিবিয়ানরা। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তৃতীয় সেশনের শুরুতেই স্পিনার মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ৫৪ রানের ইনিংসে বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা এই ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছেন মিরাজ। এরপর একই ওভারে জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। প্রথম কেভিম হজ ফেরেন সিলি প্যেন্টে দাঁড়ানো মুমিনুল হককে। দুই ওভার আগে একই ধরনের একটা ক্যাচ তুলেও বেঁচে যান হজ। বোলার এবং ফিল্ডার ছিল একই! এরপর ক্রিজে আসা আমির জাঙ্গুকে প্রথম বলেই বাউন্স ও টার্ন দিয়ে দ্বিধান্বিত করে দেন তাইজুল। পরের বলেই সুইপ করেন জাঙ্গু এবং মিড উইকেটে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে, ৩৬তম ওভারে কোন রান না দিয়েই দুটি উইকেট তুলে নেনে তাইজুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৯ ওভার শেষে ৪ উইকেটা হারিয়ে ১০৩ রান। তেজনারায়ণ ২২ ও জাস্টিন গ্রিভস ৫ রানে ব্যাট করছেন। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে তৃতীয় সেশনের খেলা শুরু হয় স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে। এর আগে বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বন্ধ ছিল খেলা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ।
শিরোনাম
খাওয়ার পর ঠান্ডা না গরম পানি খাওয়া ভালো
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৮৮৬
বৃষ্টি পর খেলা শুরু হতেই বাংলাদেশি স্পিনারদের ধামাকা
আর্জেন্টাইন তারকার চুক্তি নবায়ন না করায় হতাশ জনসন
মন্টেনেগ্রোকে ৪ গোলের মালা পরিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
‘হারমিট ডে’ বা একান্তে থাকার দিন
১০০-৭০০ কোটির ক্লাব: তামিল সিনেমার বক্স অফিস রেকর্ড লিখছেন রজনীকান্ত
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
বিশ্ব স্ট্রোক দিবস আজ, প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ
ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়
Printed on: October 29, 2026
October 29, 2026
খেলাধুলা
বৃষ্টি পর খেলা শুরু হতেই বাংলাদেশি স্পিনারদের ধামাকা
সর্বশেষ খবর
খাওয়ার পর ঠান্ডা না গরম পানি খাওয়া ভালো
Oct 29, 2026
আর্জেন্টাইন তারকার চুক্তি নবায়ন না করায় হতাশ জনসন
Oct 29, 2026
‘হারমিট ডে’ বা একান্তে থাকার দিন
Oct 29, 2026