বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 28, 2026
October 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

Published: October 28, 2026 at 10:38 AM
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ নারী কম্পাউন্ড দল। আজ সুলায়মানিয়ায় এশিয়া কাপ–বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে এই গৌরবময় সাফল্য অর্জন করে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী দলের সদস্য বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস। 


ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট স্কোর করেন বাংলাদেশের আর্চাররা। তাতে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট। অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।


এই অর্জন বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো এই স্বর্ণপদক জয়।


এই সাফল্যে আন্তর্জাতিক আর্চারিতে আরও একটি পদক যোগ হলো বাংলাদেশের। স্বর্ণজয়ী দলের আর্চার, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।