বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 28, 2026
October 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টাইব্রেকারে সেশেলসকে হারাল বাংলাদেশ

Published: October 28, 2026 at 09:16 AM
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টাইব্রেকারে সেশেলসকে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে সেশেলসকে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা। আজ আজারবাইজানের বাকুতে টুর্নামেন্টের প্লেট পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় বাংলাদেশের হয়ে ২৮তম মিনিটে গোল করেন রাতুল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের কিশোররা।


এ নিয়ে টুর্নামেন্টে ছয় ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। এর আগে বাছাইপর্বে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করে দলটি। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।


এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফেরে দলটি। বাছাইপর্বের শেষ ম্যাচের সেই জয়ের ধারাবাহিকতা প্লেট পর্বেও ধরে রাখল বাংলাদেশের কিশোর ফুটবলাররা।