বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 28, 2026
October 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ECCCP-Drought প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published: October 28, 2026 at 01:01 PM
চাঁপাইনবাবগঞ্জে ECCCP-Drought প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহারে ECCCP-Drought প্রকল্পের আওতায় বাস্তবায়িত মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ডের (GCF) অর্থায়নে এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


পরিদর্শনকালে প্রকল্পের আওতাভুক্ত কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন (CCAG) গ্রুপের সদস্য এবং ভার্মি কম্পোস্ট অনুদানপ্রাপ্ত কৃষকদের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তাঁরা সুবিধাভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং খরা সহনশীল কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।


পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিকেএসএফের সাধারণ পর্ষদের সদস্য মো. জিয়াউর রহমান, ব্যবস্থাপক (CRRU) ও ECCCP-Drought প্রকল্পের সমন্বয়কারী ফজলে হোসাইন এবং সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. সামিউল হক।


এ সময় আরও উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


এ ধরনের কার্যক্রমের মাধ্যমে খরাপ্রবণ এলাকার কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খরা সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি চর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।