বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 28, 2026
October 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমার

Published: October 28, 2026 at 09:18 AM
নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমার

লাল কার্ডের ঘটনায় বড় শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক থেকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে সান্তোসের এই ফরোয়ার্ডের। এমন শাস্তি হলে ব্রাজিলিয়ান লিগে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো মিস করার আশঙ্কা রয়েছে তাঁর। বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে বিতর্কে জড়ান নেইমার। একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর তাঁকে লাল কার্ড দেখান রেফারি।


নেস্টর অভিযোগ করেন, নেইমার তাঁকে ও তাঁর ক্লাবকে অসম্মান করে কথা বলেছেন। তবে নেইমার অপমানজনক মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন। মুখ ঢেকে রাখাকে নিজের ভুল বলে স্বীকার করলেও প্রতিপক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসে এ ঘটনায় শুনানির কথা রয়েছে। সেখানে প্রোটোকল লঙ্ঘনের জন্য জরিমানা অথবা এক থেকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে তাঁর।


লাল কার্ড ও হলুদ কার্ডের হিসাব মিলিয়ে ইতিমধ্যে দুটি ম্যাচে অনুপস্থিত থাকা নিশ্চিত হয়েছে নেইমারের। ব্রাজিলিয়ান সিরি আতে সান্তোসের বাকি রয়েছে মাত্র ছয়টি ম্যাচ। ফলে অতিরিক্ত নিষেধাজ্ঞা পেলে মৌসুমের বাকি অংশে আর মাঠে নামা নাও হতে পারে ৩৪ বছর বয়সী এই তারকার।