শিবগঞ্জে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গতকাল রাত ৯টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের চুহার বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় মোবারকপুর গ্রামের চুহার বিল এলাকায় ফজলুর রহমান বল্লা ডাক্তারের আমবাগানের দক্ষিণ পাশে পাকা সড়ক থেকে ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গোমস্তাপুর উপজেলার চৌডালা সোনাপাড়া গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে নুরুল হুদা এবং একই উপজেলার বিরামপাড়া গ্রামের মোঃ ফোরুর ছেলেগোলাম রাব্বানী। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম
শিবগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
খাওয়ার পর ঠান্ডা না গরম পানি খাওয়া ভালো
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৮৮৬
বৃষ্টি পর খেলা শুরু হতেই বাংলাদেশি স্পিনারদের ধামাকা
আর্জেন্টাইন তারকার চুক্তি নবায়ন না করায় হতাশ জনসন
মন্টেনেগ্রোকে ৪ গোলের মালা পরিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
‘হারমিট ডে’ বা একান্তে থাকার দিন
১০০-৭০০ কোটির ক্লাব: তামিল সিনেমার বক্স অফিস রেকর্ড লিখছেন রজনীকান্ত
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
Printed on: October 29, 2026
October 29, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জে ৭৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
Oct 29, 2026
খাওয়ার পর ঠান্ডা না গরম পানি খাওয়া ভালো
Oct 29, 2026
বৃষ্টি পর খেলা শুরু হতেই বাংলাদেশি স্পিনারদের ধামাকা
Oct 29, 2026
আর্জেন্টাইন তারকার চুক্তি নবায়ন না করায় হতাশ জনসন
Oct 29, 2026