সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 23, 2026
November 23, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ২, রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

Published: November 23, 2026 at 01:29 PM
শিবগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ২, রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

 

শিবগঞ্জে যৌথ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫। একই রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইনসহ আরও ২ জনকে আটক করা হয়েছে। এসআরবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার রাণীনগর হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে আহসান আলী ও আব্দুর রহিমকে আটক করা হয়। এসময় তাঁদের বাড়ি থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়না বেগম ও তাঁর ভাই শাহাদত হোসেনকে আটক করা হয়। তাঁদের ভাড়া বাসা থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানায় এসআরবি।