রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 22, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম সাধুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Published: November 22, 2026 at 02:50 PM
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম সাধুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

 শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম সাধুকে  রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলার ছত্রাজিতপুর কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। এসময় ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) এর পক্ষ থেকেও তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। বীর বীরমুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম সাধু গতকাল রাত সাড়ে ৭টায় উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী,৩ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। তার জানাজায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আত্মীয়-স্বজন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।