শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 20, 2026
November 20, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ৪টি ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক আইনে মামলা

Published: November 20, 2026 at 12:28 PM
শিবগঞ্জে ৪টি ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক আইনে মামলা

 

শিবগঞ্জ উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে বিকট শব্দে অন্তত ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়  অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা। একের পর দোকান দ্রুত বন্ধ করে দেয়া হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে এ ঘটনায় আজ  শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ককটেল বিস্ফোরনের ঘটনায় কেউ হতাহত হয় নি। কেউ আটক হয় নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আনিসুর রহমান বলেন, নাশকতা প্রতিরোধে গতকাল দিনব্যাপী ম্যাজিষ্ট্রেট ও উর্ধতণ পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে নিরাপত্তা টহল চলার মধ্যেই সূযোগ বুঝে দূবৃত্তরা ককটেল ফাটায়। তবে এরপর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে।