বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 18, 2026
November 18, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Published: November 18, 2026 at 11:20 AM
শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ - ডিবি। গতকাল দিবাগত রাত ১টা ৫ মিনিটে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকতার হোসেন সাতরশিয়া গ্রামের মৃত মুনসেফ আলীর ছেলে মো. আকতার হোসেন। জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে, এসআই পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আকতার হোসেনকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।