রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ও ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ৫ সদস্যরা। গতকাল রাত ১১টা ২৫ মিনিটে উপজেলার মৌগাছি ইউনিয়নের খয়রা উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন — মোহনপুর উপজেলার খয়রা উত্তরপাড়া গ্রামের মোকছেদ সরকারের ছেলে মুক্তার সরকার, একই গ্রামের শরিফ মন্ডলের ছেলে হেলাল মন্ডল এবং মাটিকাটা পূর্বপাড়া গ্রামের মৃত শুকর আলীর ছেলে রজব আলী। এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খয়রা উত্তরপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানতে পারে আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা, ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন এবং নগদ ৮ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। এসআরবি জানায়, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫২ জন
সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ ১৬ বিজিবির
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযান ৩৭০ বোতল ভারতীয় নেশার সিরাপ ও মদ জব্দ
শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
এবার আলু নিয়ে বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্র-জাপান!
রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Printed on: November 18, 2026
November 18, 2026
রাজশাহী
রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫২ জন
Nov 18, 2026
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির
Nov 18, 2026
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
Nov 18, 2026