বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 18, 2026
November 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫২ জন

Published: November 18, 2026 at 03:13 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৯ জন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৮৩ জন।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ১৮ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ৮৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে জেলা হাসপাতালে ৫১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, গোমস্তাপুরে ১৫ জন, নাচোলে ৩ জন এবং ভোলাহাটে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে জেলা হাসপাতালে ৩ হাজার ৪৮৪ জন, শিবগঞ্জে ২৫২ জন, গোমস্তাপুরে ২৭১ জন, নাচোলে ১৩২ জন এবং ভোলাহাটে ১৬৫ জন ভর্তি হন।

এ ছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে আরও ২ হাজার ৬৪৬ জন সাধারণ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যান জেলায় ডেঙ্গু সংক্রমণের ধারাবাহিকতা ও চিকিৎসাসেবার ওপর চাপের বিষয়টি তুলে ধরছে।