বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 18, 2026
November 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযান ৩৭০ বোতল ভারতীয় নেশার সিরাপ ও মদ জব্দ

Published: November 18, 2026 at 11:21 AM
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযান ৩৭০ বোতল ভারতীয় নেশার সিরাপ ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র পৃথক অভিযানে ৩৭০ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ ও ৩৯ বোতল বিদেশী মদ জব্দ করেছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গোপন খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যা থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত ১টার দিকে জহুরপুর বিওপির একটি টহলদল সদরের নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১০০ বোতল এক্সাফ সিরাপ জব্দ হয়। এর আগে গতকাল রাত ১০টার দিকে ফতেপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৩ বোতল চকোপ্লাস সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা। এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে  মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালিয়ে ২১৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রকিব আহমেদ অভিযানগুলো নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ মাদকদ্রব্যগুলো  সংম্লিস্ট থানায় জমা করা হয়েছে।