রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন

Published: November 15, 2026 at 12:17 PM
চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাংগা ইউনিয়নের পলশা উচ্চ বিদ্যালয়ে কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টির পানি ভূগর্ভে পুনঃভরণ (Managed Aquifer Recharge-MAR) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্যোগ বাস্তবায়ন করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ECCCP-Drought) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এতে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টির পানি ভূগর্ভে পুনঃভরণের ৬০টি স্থাপনা নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে মোট ১২০টি এ ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির স্তর পুনঃভরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।